শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

D
Dristy TV
ঢাকা প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, দুপুর ০২:৩২
শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

দৃষ্টি নিউজ:

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই দিনব্যাপী শিশু সাংবাদিকদের কর্মশালা সমাপ্ত হয়েছে। রোববার(১২ এপ্রিল) টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে বিশ্বের প্রথম বাংলা সাইড ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে’র উদ্যোগে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের মাঝে ওই সনদপত্র বিতরণ করা হয়।

এর আগে শনিবার(১১ এপ্রিল) সকালে মাধ্যমিকের ২০ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, জেলা কৃষক দলের সভাপতি দিপু হায়দার, বিডিনিউজের সিনিয়র সাংবাদিক আফরিন মিম।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের দায়িত্বপালন এবং সনদপত্র বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, বিডিনিউজের জেলা প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন।

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হচ্ছে- শিমরোজ হাসান শিহাদ, সায়ক হোসেন সম্রাট, তৌহিদ আরমান, ফাহাদ, সাজেদুল ইসলাম, আবির ঘোষ, মেহেরাব রিয়ন, শেখ ফরিদ, মো আবির মিয়া, মাইশা আক্তার, আয়শা আক্তার, চৈতি ঘোষ, সুমাইয়া, মাসিরা সিদ্দিক তানহা, রুবাইয়াত তাসনিম, সুমাইয়া আক্তার, তানজিলা ইমরোজ মিহিরা, নদী ইসলাম, রাশি সরকার, মাছিরাত সিদ্দিকী তানহা ও মাহি আক্তার।

একই বিষয়ের আরও খবর