টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

D
Dristy TV
টাঙ্গাইল প্রকাশিত: ২৭ জুন ২০২৬, দুপুর ১২:২৩
টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে দুই দফা দাবি বাস্থবায়নের লক্ষে পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) পালনের প্রস্তুতি সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার(২৭ জুন) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পরে তারা দাবি আদায়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

টাঙ্গাইল জেলা শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র পাল (বিকে পাল), সহ-সভাপতি মোস্তফা মিয়া, যুগ্ম-সম্পাদক মো. নোমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কার্য নির্বাহীর সদস্য আলেয়া আক্তার প্রমুখ।

সভায় আগামি ৬ জুলাই দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) কর্মসূচি পালনের প্রতি সমর্থন ঘোষণা করে সকলকে ওই কর্মসূচি পালনের জন্য আহ্বান জানানো হয়।

ওই কর্মসূচিতে জেলার ১২টি উপজেলা শাখা ডাকঘরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই বিষয়ের আরও খবর