দৃষ্টি রিপোর্ট:
যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার এলেঙ্গায় বাসে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম ওরফে শফি (৪১) নামে এক যাত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৯ মে) দুপুরে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে ওই তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান।
অঅটককৃত শফিকুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামের আনছের আলীর ছেলে। তিনি ঢাকা থেকে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ নামে একটি বাসের যাত্রী ছিলেন।
টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুর রহমান জানান, শনিবার দুপুরে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা থেকে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ নামক বাসে থাকা শফিকুল নামে এক যাত্রীর দেহ তল্লাশি করে ২টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে মোড়ানো ৪০০পিস ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি যাত্রী সেজে দীর্ঘদিন ধরে মাদক আনা-নেওয়া করছিলেন। তাকে আটকের পর কালিহাতী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।