ইউনূস-নূরজাহানের বিচার দাবি

হামে তিন শতাধিক শিশুর মৃত্যু
D
Dristy TV
ঢাকা প্রকাশিত: ০৬ মে ২০২৬, দুপুর ০১:৫৯
ইউনূস-নূরজাহানের বিচার দাবি

দৃষ্টি রিপোর্ট:

সারা দেশে হামের প্রাদুর্ভাবে অন্তত তিন শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচারের দাবি জানিয়েছে ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্রমৈত্রী। একই সঙ্গে হামকে ‘মহামারি’ ঘোষণা করে তা প্রতিরোধে জরুরি ও সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামের বিস্তার নিয়ন্ত্রণে সাবেক প্রশাসনের চরম ব্যর্থতা রয়েছে।

বিপুলসংখ্যক শিশুর প্রাণহানির জন্য তত্কালীন সরকারপ্রধান ও স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করে তাদের বিচারের দাবি জোরালোভাবে উপস্থাপন করেন নেতাকর্মীরা।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘অন্তর্বর্তী সরকার নিজেদের মুনাফার জন্য এভাবে শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এই অপরাদধে তাদের কঠোর শাস্তি হওয়া দরকার।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ৬৪টা জেলার মধ্যে ৫৮টা জেলার মধ্যে এই হামের প্রকোপ দেখা দিয়েছে।’ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হামকে মহামারি হিসেবে ঘোষণা করে এটিকে সর্বাত্মকভাবে প্রতিরোধ করতে হবে।

একই বিষয়ের আরও খবর