আজ- বুধবার | ৪ মার্চ, ২০২৬
১৯ ফাল্গুন, ১৪৩২ | সকাল ৬:৩৯
৪ মার্চ, ২০২৬
১৯ ফাল্গুন, ১৪৩২
৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন, ১৪৩২

আগামি বুধবার পূর্ণ চন্দ্রগ্রহণ :: দেখা যাবে সন্ধ্যায়

দৃষ্টি নিউজ:

আগামি বুধবার(২৬ মে) চন্দ্রগ্রহন হবে। বাংলাদেশে বুধবার সন্ধ্যা ৬টার পর চন্দ্রগ্রহণ দেখা যাবে। এদিন উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে দুপুর আড়াইটার পর।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মহা. আছাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিস সূত্র জানায়, উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে বাংলাদেশ সময় বেলা ২টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ হলো যুক্তরাষ্ট্রের পিটককার্ন দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

সূত্রমতে, বিকাল ৩টা ৪৪ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদের প্রবেশ ঘটবে প্রচ্ছায়ায়, যার কেন্দ্রীয় গতিপথ ফ্রেঞ্চ পলিনোশিয়া এর পেপিট আইল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

পূর্ণ গ্রহণ শুরু হবে বিকাল ৫টা ৯ মিনিট ২৪ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ হলো যুক্তরাষ্ট্রের অ্যলোফি দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বিকাল ৫টা ১৮ মিনিট ৪২ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ টোঙ্গা থেকে পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। এর সর্বোচ্চ মাত্রা থাকবে ১ দশমিক ০১৬।

:: চন্দ্রগ্রহন দেখার বিভাগীয় সময়সূচি ::

ঢাকায় বুধবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে।

ময়মনসিংহে সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে রাত ৭টা ৫৩ মিনিটে।

চট্টগ্রামে সন্ধ্যা ৬টা ৩২ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।

সিলেটে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট ৩৬ সেকেন্ডে।

খুলনায় সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫২ মিনিট ৪২ সেকেন্ডে।

বরিশালে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট ১৮ সেকেন্ডে।

রাজশাহীতে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট ৫৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৯ সেকেন্ডে।

রংপুরে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৯ মিনিট ৪৮ সেকেন্ডে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়