আজ- সোমবার | ২ মার্চ, ২০২৬
১৭ ফাল্গুন, ১৪৩২ | রাত ৩:৫৪
২ মার্চ, ২০২৬
১৭ ফাল্গুন, ১৪৩২
২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

আ’লীগের সাবেক এমপি ভিপি জোয়াহেরের মরদেহ দেশে আনার চেষ্টা

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও মেয়ে উপস্থিত ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার মেয়ে ও স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় যান।

 

 

 

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের অনুমতি পাওয়া গেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) মিলবে বলে আশা করা হচ্ছে। মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

জোয়াহেরুল ইসলাম পেশায় টাঙ্গাইল আদালতের আইনজীবী ছিলেন। তিনি টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের দুবারের নির্বাচিত ভিপি এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ভিপি জোয়াহের নামেও সুপরিচিত ছিলেন। ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বপান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

 

 

 

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে যান এবং কলকাতার বসবাস শুরু করেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের(ভিপি জোয়াহের) মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেন।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়