কালিহাতী সংবাদদাতা:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার(২২ ডিসেম্বর) মাগরিবের নামাজের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ইমামের বাসভবনের ছাদে যাওয়ার সিড়িকোঠা থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে দো’তলায় ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় মুসল্লিরা দৌঁড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মঞ্জুরুল হাসান জানান, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। এতে কেউ হতাহত হয়নি। সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম সহ নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
