আজ- বুধবার | ৪ মার্চ, ২০২৬
১৯ ফাল্গুন, ১৪৩২ | সকাল ৭:৫৫
৪ মার্চ, ২০২৬
১৯ ফাল্গুন, ১৪৩২
৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন, ১৪৩২

গোপালপুরে বারি-১৫ সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

একিউ রাসেল:

প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে ২০১৯-২০ অর্থ বছরের রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বারি-১৫ জাতের সরিষা প্রদশর্নীর মাঠ দিবস মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) পৌরশহরের ডুবাইল পূর্বপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের (খামার বাড়ি) উপ-পরিচালক কৃষিবিদ মো. আবদুর রাজ্জাক।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুল মালেক, মোহাম্মদ হামিদুল হক ও মো. আসাদুজ্জামান, পৌর কাউন্সিলর মো. আবদুস সালাম, আওয়ামীলীগ নেতা মো. সিদ্দিক আলী, ডুবাইল বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ইকবাল হোসাইন, প্রর্দশনী প্লটের সরিষা চাষি তারা মিয়া, তুলা মিয়া ও আবদুল খালেক প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বøকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ শতাধিক কৃষক-কিষাণী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়