আজ- মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
৪ ফাল্গুন, ১৪৩২ | রাত ৯:৫১
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
৪ ফাল্গুন, ১৪৩২
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

ঘাটাইলে এতিমদের মাঝে বাপ্পী স্মৃতি পরিষদের খাবার বিতরণ

ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইলে সংগ্রামপুর ইউনিয়ন শহীদ বাপ্পী স্মৃতি পরিষদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ এবং প্রীতিভোজ ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল শহরের তরুণ আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পীর ১৭তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার(২১ নভেম্বর) বাদ যোহর বোয়ালীহাটবাড়ী নয়েন উদ্দীন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগ্রামপুর ইউনিয়ন শহীদ বাপ্পী স্মৃতি পরিষদের সভাপতি তানভীর রাহাতের(সনেট) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক নুরুল ইসলাম খান ৷ প্রধান বক্তা ছিলেন যুগ্ম-আহ্বায়ক রকিবুল হাসান খান ৷

https://www.youtube.com/watch?v=tt9_AcjkVMg

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ বাপ্পী স্মৃতি পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আ. হালিম মিয়া, মো. জাহাঙ্গীর হোসেন জনি, সাংগাঠনিক সম্পাদক রোমান খান খোকন, দপ্তর সম্পাদক তাহসান আফিজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়