আজ- বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
৫ ফাল্গুন, ১৪৩২ | রাত ৩:১৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
৫ ফাল্গুন, ১৪৩২
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন, ১৪৩২

টাঙ্গাইলে খালেদা জিয়ার কারাবন্দি দিবস পালন

দৃষ্টি নিউজ:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাবন্দির তিন বছর পূর্তি উপলক্ষে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে শহরের শহীদ জগলু রোড থেকে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই বিএনপি নেতারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক সাদু, সহ-সভাপতি আতাউর রহমান জিন্না, জিয়াউল হক শাহীন, মাহমুদুল হক সানু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

এ সময় বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় খালেদা জিয়া কারাবাস শুরু করেন।

২৫ মাসের বেশি সময় কারাবন্দি থাকার পর গত বছরের ২৫ মার্চ করোনাকালে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘মানবিক বিবেচনায়’ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য প্যারোলে মুক্তি পান তিনি। বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়