আজ- সোমবার | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
৩ ফাল্গুন, ১৪৩২ | বিকাল ৩:০৪
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
৩ ফাল্গুন, ১৪৩২
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন, ১৪৩২

টাঙ্গাইলে র‌্যাবের বিশেষ টহল ও রোবাস্ট পেট্রোল

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ৮টি পার্লামেন্টারিয়ান সিটে ইলেকশন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে র‌্যাবের বিশেষ টহল ও রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ ফেব্রæয়ারি) র‌্যাব-১৪’র সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক মেজর কাওছার বাঁধন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

 

মেজর কাওছার বাঁধন প্রেসব্রিফিংয়ে জানান, র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসানের নির্দেশনায় টাঙ্গাইল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১০টি বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। টহল দলের সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে জেলার ১২টি উপজেলার গুরুত্বপূর্ণ ‘নোডাল পয়েন্টে’ রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হয়।

 

 

 

 

 

তিনি জানান, টহল কার্যক্রমের আওতায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস, ঘারিন্দা বাইপাস, করটিয়া বাইপাস, পাকুল্ল্যা বাইপাস, মির্জাপুর বাইপাস, বাসাইল বাইপাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য বলে দাবি করেন তিনি।

 

 

 

 

 

 

তিনি আরও জানান, ইলেকশন চলাকালে সম্ভাব্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে রোবাস্ট পেট্রোলিং, নিয়মিত টহল টিম ও গোয়েন্দা টিম মাঠে সক্রিয় রাখা হয়েছে। এছাড়া ইলেকশনে ডিউটি উপলক্ষে মধুপুর এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে সেখান থেকেও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

 

 

র‌্যাব-১৪’র সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পে আয়োজিত প্রেসব্রিফিংয়ে মেজর কাওছার বাঁধন জানান, ইলেকশনের পরিবেশ স্বাভাবিক এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- তা নিশ্চিতে র‌্যাব প্রস্তুত রয়েছে। এ কার্যক্রম ইলেকশন চলাকালীন সময়জুড়ে অব্যাহত থাকবে।

 

 

 

এ সময় টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়