দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে আওয়ামী যুবলীগের উদ্যোগে উষ্ণ উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৪ জানুয়ারি) সকালে আওয়ামী যুবলীগের প্রেমিডিয়াম সদস্য(১) অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের ব্যক্তিগত অর্থায়নে শহরের সাবালিয়াস্থ কেন্দ্রীয় নাটমন্দির এলাকার তিন শতাধিক মানুষের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।
শীতের উষ্ণ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য(১) অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খন্দকার কামরুল হাসান, জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক সোহেল রানা , পৌরসভার কাউন্সিলর মো. আসাদুজ্জামান প্রিন্স, জেলা ছাত্রলীগের সাবেক নেতা বাসুদেব ঘোষ প্রমুখ।
