দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদের সবগুলোতেই নির্বাচিত হয়েছেন ওই প্যানেলের প্রার্থীরা। এবার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোনায়েম হোসেন খান (আলম) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান (স্বপন)।
অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন, সহ-সভাপতি মির্জা আরিফ ইখতিয়ার (খোকন) ও মো. আব্দুল গনি (আলরুহী), যুগ্ম-সম্পাদক মোহাম্মদ তাজউল ইসলাম, লাইব্রেরী সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জসীম উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার আসাদুজ্জামান। কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন- মো. মাহবুবুর রহমান, আব্দুর রহমান শফিক, মিতু কর, শফিকুল ইসলাম, মো. সোলায়মান হায়দার (টুটুল) ও জন জেত্রা।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার মোট ভোটার ছিলেন ৭৮৭ জন। এর মধ্যে ভোট দেন ৬৭৬ জন।
