আজ- বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
৫ ফাল্গুন, ১৪৩২ | রাত ৩:১২
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
৫ ফাল্গুন, ১৪৩২
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন, ১৪৩২

টাঙ্গাইল জেলায় বজ্রপাতে চার জনের মৃত্যু

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলার দেলদুয়ার, নাগরপুর, ঘাটাইল ও সদর উপজেলায় বৃহস্পতিবার(৪ জুন) বিকালে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছেন- দেলদুয়ার উপজেলায় ধান কাটা শ্রমিক শাহাবুদ্দিন(৩৫)। তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার আলগাচর গ্রামের শহীদ মিয়ার ছেলে।

নাগরপুর উপজেলার কোকাদাইর গ্রামের করিম মিয়ার ছেলে কৃষক নাসির মিয়া(৩৫)। ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে সাধুর গলগন্ডা গ্রামের কুদরত আলীর স্ত্রী ছখিনা বেগম (৪৬) ।

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনয়িনের ধরেরবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মো. আইয়ুব মিয়ার ছেলে স্কুল ছাত্র মো. অনিক (১৫)। তিনি ধরেরবাড়ী হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, জেলার দেলদুয়ার উপজেলায় বৃহস্পতিবার বিকালে কয়েক জন শ্রমিক নান্দুরিয়া গ্রামের চকবাজার এলাকায় ধান কাটছিলেন। বিকাল ৫ টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা একটি মেশিন ঘরে আশ্রয় নেন।

এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে শাহাবুদ্দিন ঘর থেকে বের হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাগরপুর উপজেলায় বৃষ্টির মধ্যে নাসির মিয়া ধান দেখতে মাঠে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘাটাইল উপজেলা জামুরিয়া ইউনিয়নের সাধুর গলগন্ডা গ্রামের গৃহবধূ ছখিনা বেগম মাঠে গরু আনতে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। নাক-কান দিয়ে রক্ত বের হলে তাকে প্রথমে ঘাটাইল উপজেলা স্ব্যস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকাস্থ শামলী ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনয়িনের ধরেরবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মো. আইয়ুব মিয়ার ছেলে স্কুল ছাত্র মো. অনিক (১৫) বাড়ির পাশে ধান ক্ষেতে মা-বাবার সাথে স্ক্রীমের খড় শুকাচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই অনিক মারা যান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়