আজ- মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২ | সকাল ৬:৪৪
৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২
৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

নাগরপুরে ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আনোয়ার হোসেন নয়ন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

 

 

 

 

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগরপুর উপজেলা সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ‘পাতপাখা’র প্রার্থী মুহম্মদ আখিনুর মিয়া, সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ হযরত মাওলানা আকরাম আলী, আলহাজ মাওলানা আলী আকবর, আলহাজ্ব মাওলানা ইব্রাহিম খলিল, মুফতী অধ্যক্ষ আব্দুল হাদী, মাওলানা মোহাম্মদ আলী, আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম, মো. সুরমান মিয়া, মাওলানা আল হেলাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, নাগরপুর উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি আল আমিন মাজাহিরী।

এ সময় নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়