আজ- বুধবার | ৪ মার্চ, ২০২৬
১৯ ফাল্গুন, ১৪৩২ | সকাল ৭:৫৫
৪ মার্চ, ২০২৬
১৯ ফাল্গুন, ১৪৩২
৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন, ১৪৩২

নাগরপুরে মাস্ক না পড়ায় ১২ জনের জরিমানা

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে তৃতীয় বারের মত অভিযান চালিয়ে মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অসচ্ছল ব্যক্তিরা মাস্ক না পড়ে বাজারে আসায় তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সদর বাজারের বটতলা, বাসট্যান্ড, রিকশাস্ট্যান্ড, তালতলা, সোনালী ব্যাংক রোড, কলেজ রোড এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংক্রামক রোগে অবহেলা জনিত কার্য সম্পাদন করায় ১৮৬০ আইনের ২৬৯ ধারায় ১২ জন পথচারী ও দোকানীকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

https://youtu.be/oohLw4BHdRo

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ রোধে মাস্ক পড়ার বিষয়ে সরকারি একটি নির্দেশনা রয়েছে।

কিন্তু নাগরপুর উপজেলায় সে বিষয়ে অবহেলা পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্য সচেতনতা না থাকায় অভিযান চালিয়ে ১২ পথচারী ও দোকানীকে মাস্ক না পড়ার দায়ে অর্থদন্ড দেয়া হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়