আজ- মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
৪ ফাল্গুন, ১৪৩২ | রাত ১১:১২
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
৪ ফাল্গুন, ১৪৩২
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

নামি-দামি মোড়কে নিম্নমানের খেজুর :: জরিমানা তিন লাখ ৩৫ হাজার টাকা

এলেঙ্গা প্রতিনিধি:

টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গায় আড়তে নামি-দামি মোড়কে নিম্নমানের খেজুর মোড়কজাত ও বেশি দামে বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে তিন লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জেলায় খেজুরের আড়ত হিসেবে পরিচিত কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় ওই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

 

 

 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে তারা জেলার বাজারগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার নামি-দামি মোড়কে নিম্নমানের খেজুর প্রক্রিয়াজাত করায় ‘নিউ সোনার গাঁ’ ফার্মকে এক লাখ টাকা ও ‘এলেঙ্গা ফ্রুটস’কে মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এলেঙ্গা পৌরসভায় ‘বাবুল হোসেন’ নামে এক ব্যক্তি মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল রাধুনী মিষ্টি সজ পণ্যে ক্ষতিকারক কেমিকেল পাউডার ব্যবহার করে বাজারজাত করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

 

 

 

 

 

 

তিনি জানান, এই রমজানকে কেন্দ্র করে বাজারগুলোতে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে- যাতে সাধারণ মানুষ সিয়াম সাধনার মাসে প্রতারিত না হয়।

 

 

 

 

 

অভিযান চালানোকালে টাঙ্গাইল জেলা সেনেটারী ইন্সপেক্টর নাজিমুদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়