
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুরে বালিশের ভেতর থেকে ৩৫০পিস ইয়াবা উদ্ধার ও এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বৃহস্পতিবার(১৮ জুন) মির্জাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আনিসুর রহমানকে(৪৮) জেল-হাজতে পাঠানো হয়েছে।
তিনি উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। বর্তমানে আনিসুর রহমান উপজেলা সদরের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া এলাকার আব্বাছ খানের বাসার ভাড়াটিয়া।
পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির, উপ-পরিদর্শক (এসআই) কমল সরকার ও সঙ্গীয় ফোর্সসহ বুধবার(১৭ জুন) রাতে বাওয়ার কুমারজানী আব্বাছ খানের বাসায় অভিযান চালিয়ে বালিশের ভেতর থেকে ৩৫০পিস ইয়াবাসহ আনিসকে গ্রেপ্তার করেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
