আজ- মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২ | সকাল ৭:৪৯
৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২
৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

বিড়ি কেনার টাকা না দেওয়ায় ছেলের হাতে মা খুন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে মঙ্গলবার(২৮ জুলাই) বিড়ি কেনার টাকা না দেওয়ায় ছেলে মহর আলী(৪০) বটি দিয়ে কুপিয়ে মা নয়সুন্দরী বেগমকে হত্যা করেছে।

নিহত নয়সুন্দরী বেগম (৭৫) ওই এলাকার মৃত আব্দুল মজিদের স্ত্রী। এই ঘটনায় স্থানীয়রা ঘাতক ছেলে মহর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে মহর আলী বিড়ি কেনার জন্য তার মায়ের কাছে টাকা চান। এ সময় তার মা নয়সুন্দরী বেগম বিড়ি কেনার জন্য টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মহর আলী ক্ষিপ্ত হয়ে রান্না ঘরে থাকা বটি এনে তার বৃদ্ধা মাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

বৃদ্ধা নয়সুন্দরী বেগমের আর্তচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা মহর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়রা আরো জানান, মহর আলী একজন মাদকাসক্ত। তিনি মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীন আচরণ করতেন। এই কারণে প্রায় ৭ বছর আগে স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। তার ১০ বছর বয়সী এক কন্যা রয়েছে।

মির্জাপুর থানার পরিদর্শক(তদন্ত) গিয়াস উদ্দিন জানান, নিহতের লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ঘাতক মহর আলীকে আটক করে থানায় রাখা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়