আজ- বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
৫ ফাল্গুন, ১৪৩২ | রাত ৩:১৫
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
৫ ফাল্গুন, ১৪৩২
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন, ১৪৩২

ভূঞাপুরে ভাইয়ের দায়ের কোপে ভাই খুন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে ভাই মেহেদী মোস্তফা ওরফে রাজিব খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হয়। বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত মেহেদী মোস্তফা(৩২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে ঢাকায় একজন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে শিক্ষানবিশ হিসেবে কাজ করতেন।

মেহেদী ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের গোলাম মোস্তফা ওরফে দুলালের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির গাছের আম পাড়া নিয়ে মেহেদী মোস্তফার সঙ্গে তার চাচা মফিজুল হকের ছেলে জিহাদের (২৮) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিহাদ দা দিয়ে মেহেদীকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

স্বজনরা প্রথমে তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শফিকুল ইসলাম জানান, মেহেদীকে টাঙ্গাইলে আনার পর রক্ত দেওয়া হয়। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ঢাকায় নেওয়ার সময় বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্বরেই তিনি মারা যান।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি। হামলাকারী জিহাদ পলাতক রয়েছেন। নিহত মেহেদীর মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়