আজ- বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
৫ ফাল্গুন, ১৪৩২ | রাত ১২:২৫
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
৫ ফাল্গুন, ১৪৩২
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন, ১৪৩২

মধুপুরে আগুনে ২০ ঘর ভস্মিভুত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় স্বপন ফকির নামে একটি আশ্রয়ণকেন্দ্রে আগুন লেগে ১০টি পরিবারের ২০টি ঘর ভস্মিভুত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকালে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, আগুন লাগার পর লেলিহান শিখা আশ্রয়ণকেন্দ্রের এক এক করে ১০টি পরিবারের ২০টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলোয়ার হোসেন জানান, প্রথমে আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দা নমেজ আলীর ঘরে আগুন লাগে। পরে এটি পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১০টি পরিবারের ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়