দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিমানঘাটি এলাকায় বুধবার(১৪ আগস্ট) সকালে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক প্রতিবন্ধী(৪০) নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার বিমান ঘাঁটি এলাকার টেলকিতে এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার উপ-পরিদর্শক(এসআই) হান্নান জানান, বুধবার সকালে মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। তখন কোনো একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
