আজ- মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২ | সকাল ৬:৪৩
৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২
৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

মধুপুরে ১২৭ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

মধুপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরনখোলা ও ভুটিয়া গ্রাম থেকে ১২৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১৪)। মঙ্গলবার(৯ ডিসেম্বর) র‌্যাব-১৪’র টাঙ্গাইল ক্যাম্পে প্রেসব্রিফিংয়ে কোম্পানী কমান্ডার মেজর মো. কাওসার বাধন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

 

 

 

কোম্পানী কমান্ডার মেজর মো. কাওসার বাধন জানান, র‌্যাব-১৪’র সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার অরণখোলা গ্রামে গ্রামে অভিযান চালায়। অভিযানে ১১৪ কেজি গাঁজাসহ ওই গ্রামের মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

 

 

 

তিনি জানান, গ্রেপ্তারকৃত নজরুল ইসলামের দেওয়া তথ্যমতে একই উপজেলার ভুটিয়া গ্রামের স্বপন মিয়ার বাড়ি থেকে আরো ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মো. স্বপন মিয়া ও তার স্ত্রী মোছা. জেসমিন পালিয়ে যায়। অভিযানে সর্বমোট ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়- যার বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ১৬ হাজার টাকা।

 

 

 

 

 

তিনি আরো জানান, জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত নজরুল ইসলামকে মধুপুর থানায় হস্তান্তর করা হবে এবং পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে আবারও অভিযান চালানো হবে।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়