আজ- মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২ | সকাল ৭:২৩
৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২
৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

মির্জাপুরে ১৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতরে গড়ে উঠা ১৮টি অবৈধ কয়লার চুল্লী ধ্বংস করা হয়েছে।

এ সময় চুল্লী পরিচালনার অভিযোগে বেল্লাল হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২ জানুয়ারি) বিকালে উপজেলার বাঁশতৈল দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।

জানাগেছে, ওই এলাকায় বনের ভেতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠা কয়লার চুল্লিতে বনের কাঠ কেটে কয়লা উৎপাদন চলে আসছে। এতে হুমকিতে পড়েছে ওই এলাকার পরিবেশ এবং ছড়িয়ে পড়ছে ঠান্ডা, কাশিসহ বিভিন্ন রোগ। খবর পেয়ে শনিবার বিকালে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

অভিযানকালে ১৮টি কয়লার চুল্লি ধ্বংস ও চুল্লির মালিক বাঁশতৈল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বেল্লাল হোসেনের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়