আজ- রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
৯ ফাল্গুন, ১৪৩২ | রাত ৪:১০
২২ ফেব্রুয়ারি, ২০২৬
৯ ফাল্গুন, ১৪৩২
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯ ফাল্গুন, ১৪৩২

রমজানে প্রোটিনের যোগান দিতে সরকার দুধ ডিম মাংস বিক্রি করছে :: প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী

দৃষ্টি নিউজ:

সরকারের কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, পবিত্র রমজানে নিম্নবিত্তের মানুষের প্রোটিনের যোগান দিতে সরকার ব্যবস্থাগ্রহণ করেছে। রমজান মাসে তৃণমূল পর্যায়ে অসহায়-হতদরিদ্র মানুষগুলো যাতে সুলভমূল্যে দুধ ডিম মাংস কিনতে পারে সেজন্য প্রাণি সম্পদ অধিদপ্তর সুলভমূল্যে দুধ ডিম মাংস বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সুলভমূল্যে দুধ ডিম মাংস বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

 

 

 

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনে বিএনপি রাষ্ট্র মেরামতের যে ৩১ দফার প্রতিশ্রুতি দিয়েছে- পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও খাদ্য নিরাপত্তা দেওয়ার বিষয়গুলোকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। এছাড়া তৃণমূল পর্যায়ে অসহায় হতদরিদ্র মানুষগুলোর জীবন-মান উন্নয়নে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিবে। অসহায় মানুষগুলো যাতে সুলভ মূল্যে দুধ ডিম মাংস নিতে পারে এবং এই রমজানে প্রোটিনের বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্যই প্রাণি সম্পদ অধিদপ্তর এই উদ্যোগ নিয়েছে।

 

 

 

 

 

 

তিনি বলেন, বাংলাদেশে পর্যায়ক্রমে সব জেলাতেই দুধ ডিম ও মাংস বিক্রির এই উদ্যোগটি নেওয়া হবে। যাতে মানুষ তার খাদ্যের তালিকায় যে প্রোটিনের প্রয়োজন সেই প্রোটিনের অভাব পুরন করতে পারে। এ বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

 

 

 

 

 

 

 

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রাণি সম্পদ অধিদপ্তরের কৃত্তিম প্রজনন প্রকল্পের পরিচালক মো. শাহজামান খান তুহিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. হেলাল উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রাণি সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের পরিচালক ড. মো. হারুন অর রশিদ।

 

 

 

 

 

 

এসময় টাঙ্গাইল জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. উম্মে ছালিমা সুমা সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়