আজ- বুধবার | ৪ মার্চ, ২০২৬
১৯ ফাল্গুন, ১৪৩২ | সকাল ৬:৫৭
৪ মার্চ, ২০২৬
১৯ ফাল্গুন, ১৪৩২
৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন, ১৪৩২

সখীপুরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে দো’তলা বাসার ছাদ থেকে পড়ে জাকিয়া আক্তার(৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া আক্তার ওই ওয়ার্ডের হোটেল ব্যবসায়ী কাঞ্চন মিয়ার মেয়ে।

এ ঘটনায় নিহতের পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে বাসার ছাদে খেলা করার সময় জাকিয়া আক্তার অসাবধানতাবশত দো’তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়