আজ- মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
১১ ফাল্গুন, ১৪৩২ | বিকাল ৪:১২
২৪ ফেব্রুয়ারি, ২০২৬
১১ ফাল্গুন, ১৪৩২
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন, ১৪৩২

সাংবাদিক মহব্বত হোসেনের বাবার ইন্তেকাল

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র স্টাফ রিপোর্টার মহব্বত হোসেনের বাবা আব্দুল মান্নান সিদ্দিকী বৃহস্পতিবার(১২ মার্চ) ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানাগেছে, বুধবার(১১ মার্চ) দিনগত রাত ১০টার পর টাঙ্গাইল শহরের প্যারাডাইসপাড়া নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ যোহর শহরের প্যারাডাইসপাড়া দরবার মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়