দৃষ্টি নিউজ:

জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি পোষ্ট পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি রবীন তালুকদারের মা রুবিনা আক্তার শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ৪ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ জুম’আ নিজগ্রাম টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়াস্থ এত্বেহাদিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে।
সাংবাদিক রবীনের মায়ের মৃত্যুতে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল গভীর শোক প্রকাশ করেছেন।
