আজ- মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২ | সকাল ৭:১১
৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২
৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

সিভিল সার্জন কার্যালয়ের মঞ্জুরুল হাসান তালুকদার আর নেই

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান তালুকদার আর নেই। বুধবার(২১ অক্টোবর) বিকালে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি জেলা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ এশা শহরের আকুর টাকুর পাড়া হাউজিং মাঠে প্রথম নামাজে জানাযা শেষে তার গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার রামপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রামপুর দক্ষিণ পাড়া মসজিদ ও কবরস্থানের সভাপতি ছিলেন।

তার অকাল মৃত্যুতে সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জাতীয় সাংবাদিক

সংস্থার জেলা শাখার সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, ডা. সন্তোষ কুমার সাহা গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়