আজ- বুধবার | ৪ মার্চ, ২০২৬
১৯ ফাল্গুন, ১৪৩২ | সকাল ৭:৩৮
৪ মার্চ, ২০২৬
১৯ ফাল্গুন, ১৪৩২
৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন, ১৪৩২

স্থানীয় নির্বাচন নির্দলীয় হবে কি-না তা নির্ভর করছে সংসদের ওপর :: ইসি

দৃষ্টি রিপোর্ট:

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হবে কি-না তা নির্ভর করছে জাতীয় সংসদের ওপর। মঙ্গলবার (৩ মার্চ) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করতে অধ্যাদেশ জারি করেছে, নির্বাচন কোন পন্থায় হবে, জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয় হবে।

 

 

 

 

 

 

 

 

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। ভেঙে দেওয়ার পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়। সরকার এখন যে অনুযায়ী ব্যবস্থা নিতে বলছে, নির্বাচন কমিশন (ইসি) সেভাবেই ব্যবস্থা নেবে। ইসির কাজ ব্যবস্থাপনা করা।

 

 

 

 

 

 

অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে নারী আসনের নির্বাচনে আনুপাতিক হারে দলগুলো আসন পাবে।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়