আজ- বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
৫ ফাল্গুন, ১৪৩২ | রাত ১২:২২
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
৫ ফাল্গুন, ১৪৩২
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন, ১৪৩২

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ভূমি ও গৃহহীন ৬০৭ পরিবার

দৃষ্টি নিউজ:

মুজিব বর্ষে টাঙ্গাইলের ১২টি উপজেলার ৬০৭টি ভূমি ও গৃহহীন পরিবার সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কবুলিয়ত দলিলসহ নব-নির্মিত বাসগৃহ পেয়েছেন।

শনিবার(২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৬ হাজারের বেশি পরিবারের মাঝে বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এরমধ্যে টাঙ্গাইলের ৬০৭টি পরিবারও রয়েছে।

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়ত দলিল তুলে দেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক,

স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

এ সময় জেলার বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, জেলা-উপজেলার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জেলার ১২টি উপজেলায় স্ব স্ব আসনের সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বাসগৃহের কবুলিয়ত দলিল উপকারভোগীদের হাতে তুলে দেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়