আজ- সোমবার | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
৩ ফাল্গুন, ১৪৩২ | বিকাল ৪:১৯
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
৩ ফাল্গুন, ১৪৩২
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন, ১৪৩২

ভিন ডিজেলের শেষ রেস

দৃষ্টি বিনোদন ডেস্ক:

দীর্ঘ ২৫ বছরের পরিক্রমায়, একের পর এক কার রেসিং আর অ্যাকশন দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। এবার ভিন ডিজেল ঘোষণা করেছেন, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের শেষ পর্ব ‘ফাস্ট ফরএভার’ মুক্তি পাবে ২০২৮ সালের ১৭ মার্চ। খবর ভ্যারাইটির।

 

 

 

 

 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করেছেন অভিনেতা নিজেই। পোস্টের সাথে তিনি ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ফিল্ম ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এ তার সহ-অভিনেতা প্রয়াত পল ওয়াকারকে নিয়ে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে ছিল, কেউ বলেনি যে রাস্তাটা সহজ হবে… কিন্তু সেটাই আমাদের রাস্তাটা। যা আমাদের সংজ্ঞায়িত করেছে এবং যা আমাদের উত্তরাধিকার হয়ে দাঁড়িয়েছে… এবং একটি উত্তরাধিকার… চিরকাল থাকে।

 

 

 

 

 

 

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ গত ২৫ বছরে আয় করেছে ৭.৩ বিলিয়ন ডলার, যা ইউনিভার্সাল স্টুডিওর সবচেয়ে লাভজনক এবং দীর্ঘ চলমান ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০১৫ সালের ‘ফিউরিয়াস ৭’ ছিল সবচেয়ে বেশি আয় করা সিনেমা, যা বিশ্বব্যাপী আয় করেছে ১.৫ বিলিয়ন ডলার। ২০২৩ সালের ‘ফাস্ট এক্স’ সিনেমাটিও আয় করেছে ৭০৪ মিলিয়ন ডলার।

 

 

 

ছবিটির পরিচালনায় লুই লেতেরিয়ের (দ্য ট্রান্সপোর্টার), স্ক্রিপ্ট লিখছেন ক্রিস্টিনা হডসন (দ্য ফ্ল্যাশ, বম্বলবি) এবং ওরেন উজিল (দ্য লস্ট সিটি, ২২ জাম্প স্ট্রিট)।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়