দৃষ্টি রিপোর্ট:

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার(১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানায়। এর ফলে আগামিকাল বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু।
বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের আকাশে আজ চাঁদ দেখা যাওয়ায় আগামিকাল থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। জাতীয় চাঁদ দেখা কমিটির এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা। দেশের ৬৪ জেলা থেকে আসা তথ্য যাচাই-বাছাই করে সভার শেষে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেয়া হয়।
এর ফলে, আজ বুধবার এশার নামাজের সঙ্গে তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেই সঙ্গে ভোর রাতে রোজা রাখার নিয়তে সেহেরি খাবেন।
