আজ- শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
৭ ফাল্গুন, ১৪৩২ | বিকাল ৪:১৭
২০ ফেব্রুয়ারি, ২০২৬
৭ ফাল্গুন, ১৪৩২
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন, ১৪৩২

দোয়া ও সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী টুকু

দৃষ্টি নিউজ:

কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইলবাসী ভোট দিয়ে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এই মাটির সন্তান হিসেবে যাতে আমি সফলভাবে অর্পিত দায়িত্ব করতে পারি সেজন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চাই। শুক্রবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

তিনি বলেন, মাত্র আমরা যাত্রা শুরু করলাম। আমি আমার জায়গা থেকে প্রতিশ্রæতির সর্বোচ্চ বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাল্লাহ। পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে ‘বাজার মনিটরিং সেল’ গঠন করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিতরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

 

 

 

 

প্রতিমন্ত্রী বলেন, খাদ্য ও কৃষিতে সিন্ডিকেটের মাধ্যমে সৃষ্ট কৃত্তিম সঙ্কট প্রতিরোধে বাজার মনিটরিং ও নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে। বাজার মনিটরিং ও নিয়মিত তদারকির মাধ্যমে উদ্ভুত সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে।

 

 

 

 

 

 

এর আগে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয় সভায় যোগদেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরে তিনি সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাত করেন।

 

 

 

প্রকাশ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশনে টাঙ্গাইল-৫(সদর) আসন থেকে এমপি নির্বাচিত হন এবং বিএনপি সরকারের কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে শুক্রবার প্রথম টাঙ্গাইলে পদার্পন করেন।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়