আজ- মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
১১ ফাল্গুন, ১৪৩২ | রাত ১২:১২
২৪ ফেব্রুয়ারি, ২০২৬
১১ ফাল্গুন, ১৪৩২
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন, ১৪৩২

ক্যান্সারের কাছে পরাজিত হলেন সীমান্ত প্রহরী সেলিম

দৃষ্টি নিউজ:

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দুই বছর চিকিৎসা নেওয়ার পর পরাজিত হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মো. সেলিম আহমেদ (৪৬)। রোববার (২২ ফেব্রুয়ারি) ইফতার পূর্ববর্তীকালে সদর দপ্তর পিলখানাস্থ বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিজিবি সদস্য মো. সেলিম আহমেদের মৃত্যুকালে ইসলামী শরিয়ত অনুযায়ী ক্যাম্পেই সেলিমের মরদেহের গোসল সম্পন্ন ও তারাবিহ নামাজ শেষে প্রথম জানাজা নামাজ আদায় করা হয়।

 

 

 

ওইদিন রাতেই বিজিবির তত্ত্বাবধানে সেলিম আহমেদের মরদেহ নিজ বাড়ি টাঙ্গাইল শহরের ১১নং ওয়ার্ডের মেইনরোডস্থ থানাপাড়া দারুল উলুম আলীয়া মাদরাসার পশ্চিমাংশের আবাসিক এলাকায় আনা হয়। সোমবার(২৩ ফেব্রুয়ারি) সকালে থানাপাড়া দারুল উলুম আলীয়া মাদরাসায় জানাজা নামাজ শেষে বেবীস্ট্যান্ড কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

 

 

 

 

মৃত্যুকালে সেলিম আহমেদ পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে মোহাম্মদ হোসেন আলামিন (১২) ও মেয়ে ফাতেমা আক্তার উর্মি (৩), স্ত্রী সনিয়া আক্তার ও বিধবা মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

 

২০০৫ সালের ১৮ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তে সৈনিক পদে যোগদান করেন সেলিম আহমেদ। তার সর্বশেষ কর্মস্থল ছিল রাজশাহী ব্যাটালিয়ন (বিজিবি-১)। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে করা বিজিবি সদস্য মো. সেলিম আহমেদ ওই এলাকার বীরমুক্তিযোদ্ধা ও বিজিবি’র অবসরপ্রাপ্ত সুবেদার মেজর মরহুম আব্দুল ওয়াহেদ ও শেফালী বেগম দম্পতির এক মেয়ে ও চার ছেলের মধ্যে তৃতীয় ছিলেন।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়