আজ- মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২ | সকাল ৭:৫৬
৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২
৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সুপারভাইজার নিহত

দৃষ্টি নিউজ:

Road-Accident-220160907185007বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যায় মঙ্গলবার(২০ জুন) সকালে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্ত ১২জন আহত হন। আহতদের সবাই সেনাবাহিনীর নতুন প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
মির্জাপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রণব কুমার  বলেন, মঙ্গলবার উত্তরবঙ্গগামী একটি ট্রাককে পিছন দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নিহত হন এবং ১২ যাত্রী আহত হন।  আহতদের মধ্য ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, বাসের যাত্রীরা সবাই সেনাবাহিনী নতুন প্রশিক্ষনপ্রাপ্ত সৈনিক। এ ঘটনার পর মহাসড়কে প্রায় ১০ মিনিট যান চলাচল বন্ধ ছিল । পরে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর হলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়