স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের নাটকে ‘রাজাকার চরিত্র’ নিয়ে বাঁধা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মঞ্চস্থ একটি নাটকে ‘রাজাকার’ চরিত্রে অভিনয় নিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে, জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেলের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ চলাকালে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও একটি ভিডিওতে দেখা যায়, দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। কুচকাওয়াজ শেষে মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটক মঞ্চস্থ করা হয়, যার শিরোনাম ছিল ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’।
নাটকে রাজাকার ও রাজাকারের সহযোগী চরিত্রে অভিনয় করার কথা ছিল আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের কয়েকজন শিক্ষার্থীর। অভিযোগ অনুযায়ী, এ সময় উপস্থিত এমপি মাসুদ পারভেজ রাসেল ওই চরিত্রে অভিনয় না করার নির্দেশ দেন।
এ বিষয়ে ব্রাইট মডেল স্কুলের এক শিক্ষার্থী অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেন। সেখানে তিনি দাবি করেন, তাদের রাজাকার ও রাজাকারের সহযোগী চরিত্রে অভিনয় করতে বাধা দেওয়া হয়েছে।
পরে নাটকের কাহিনিতে পরিবর্তন এনে শিক্ষার্থীদের দিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। রাজাকার চরিত্রের পরিবর্তে ‘বাবা-ছেলে’ সম্পর্কের একটি রূপ দিয়ে নাটকটি শেষ করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে এ ঘটনায় এমপি মাসুদ পারভেজ রাসেলের বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি সুন্দরভাবে পালন করা হয়েছে। রাজাকার ও রাজাকারের চামচা চরিত্রে বাধা প্রদানের এমন কোনো তথ্য কিংবা অভিযোগ করেনি।
সম্পর্কিত খবর

ঋণ বিতরণে এক হাজার কোটি টাকা পাচ্ছে বিএইচবিএফসি
২৬/০৩/২০২৬

স্বর্ণের দাম ভরিতে কমল ১৫ হাজার টাকা
২৬/০৩/২০২৬

ঈদের মাসে ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৮৩ কোটি ডলার
২৬/০৩/২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে জরুরি সহায়তার ঘোষণা এডিবির
২৬/০৩/২০২৬

ছুটি শেষে দর পতনে লেনদেন শুরু
২৬/০৩/২০২৬

টানা সাত দিন বন্ধের পর খুলল ব্যাংক
২৬/০৩/২০২৬