বিনোদন
২৮ অভিনেতা-অভিনেত্রী ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
দৃষ্টি নিউজ: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী ও সাংবাদিকসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সামাজিক ও নাগরিক সংগঠন। রোববার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস। অভিযোগকারী অন্যরা হলেন- সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহ্যমান শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় সংগঠক মহাসিন, জুলাই আহত আবু বকর ছিদ্দিক ওরকে তুহিন ফরাজী। অভিযুক্তরা হলেন- অভিনেতা আসাদুজ্জামান নূর, আজিজুল হাকিম, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, সাইমন সাদিক, জায়েদ খান, অভিনেতা, সাজু খাদেম, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, হিরো আলম, সুজাতা আজিম, চন্দন রেজা, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, সাংবাদিক আনিস আলমগীর, মোমিন মেহেদী ও সোমা ইসলাম। অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত রয়েছেন এসব তারকারা। এসব অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে এ অভিযোগ দাখিল করেছি। এ বিষয়ে আল নূর মোহাম্মদ আয়াস সাংবাদিকদের বলেন, বরাবরের মতোই জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করছেন শান্তা ফারজানা, মোমিন মেহেদীসহ বেশ কিছু তারকা। অথচ ৫ আগস্টের দিনই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পতন হয়েছিল। আগামীতে আওয়ামী লীগ কোনোভাবে ফিরবে না। কিন্তু এই দোসররা মাঝে মাঝে আইনজীবী বা শিক্ষাবিদ হয়ে ফিরে আসার চেষ্টা করছেন। আমরা সেটি হতে দেবো না।
২৬ জুলাই ২০২৬
জাহ্নবী কাপুরের অন্তরঙ্গ ভিডিও ফাঁসের গুঞ্জন
দৃষ্টি বিনোদন: জাহ্নবী কাপুরকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সামাজিক মাধ্যমে ‘অন্তরঙ্গ ভিডিও ফাঁস’ শিরোনামে যে দাবি ছড়িয়েছে, ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী তার সমর্থনে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। আলোচনার কেন্দ্রে রয়েছে তার অভিনীত তেলেগু সিনেমা ‘পেড্ডি’তে ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন এবং তার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর। ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, ‘পাগলাইট’খ্যাত নির্মাতা উমেশ বিস্তের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। ছবিটির নাম এখনও চূড়ান্ত না হলেও এটি প্রযোজনা করবে একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স এবং অস্কারজয়ী প্রযোজক গুনীত মঙ্গার সিখ্যা এন্টারটেইনমেন্ট। চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। গল্প, ঘরানা কিংবা সহ-অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো উমেশ বিস্তের পরিচালনায় কাজ করবেন জাহ্নবী। একই সঙ্গে নির্মাতা উমেশ বিস্ত ‘পাগলাইট ২’-এর কাজও এগিয়ে নিচ্ছেন। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত প্রশংসিত সিনেমাটির সিক্যুয়েলে সানিয়া মালহোত্রার ফেরার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। ‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবীর ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অনেক দর্শকের অভিযোগ, অতিরিক্ত ক্লোজআপ, নির্দিষ্ট ক্যামেরা অ্যাঙ্গেল এবং কিছু রোমান্টিক দৃশ্যের মাধ্যমে চরিত্রটির গভীরতার চেয়ে তার শারীরিক উপস্থিতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এ নিয়ে মতভেদও রয়েছে। একাংশের মতে, কোনো অভিনেতা বা অভিনেত্রীকে নির্মাতার সৃজনশীল সিদ্ধান্তের জন্য দায়ী করা উচিত নয়। জাহ্নবী কাপুর এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জয়া বচ্চন, কারিনা কাপুর খান, নিত্যা মেনন, জগপতি বাবু ও ডিম্পল হায়াথিসহ কয়েকজন তারকাও এ বিতর্ক নিয়ে মতামত দিয়েছেন। তাদের বক্তব্যে মূলধারার সিনেমায় নারীদের আরও শক্তিশালী, স্বতন্ত্র ও অর্থবহ চরিত্রে উপস্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে। সমালোচনার মুখে ‘পেড্ডি’র পরিচালক বুচি বাবু সানা সামাজিক মাধ্যমে ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বিতর্কিত দৃশ্যগুলো সিনেমা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে ভাইরাল বিভিন্ন ভিডিওকে কেন্দ্র করে নানা ধরনের দাবি ছড়ালেও, নির্ভরযোগ্য সূত্রে জাহ্নবী কাপুরের কোনো ‘অন্তরঙ্গ ভিডিও ফাঁস’এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
২৬ জুলাই ২০২৬
পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
দৃষ্টি রিপোর্ট: ঐতিহ্যবাহী টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাবে পক্ষকাল ব্যাপী অমর কথা শিল্পী হুমায়ুন আহমেদের চলচ্চিত্র প্রদর্শনের উদ্বোধন করা হয়েছে। ২৪ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রধান অতিথি হিসেবে ওই প্রদর্শনীর উদ্বোধন করেন। অত্যাধুনিক সিনে কমপ্লেক্স দ্যা নিউ রওশন টকিজ সিনেমা হলের আয়োজনে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। করোনেশন ড্রামাট্রিক ক্লাবের সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, করোনেশন ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদক সাম্য রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা এবং সার্বিক দায়িত্ব পালন করেন দ্যা নিউ রওশন টকিজ সিনেমা হলের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন প্রবাল। শহরের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধনী দিনে অমর কথা শিল্পী হুমায়ুন আহমেদের চলচ্চিত্র ‘নয় নম্বর বিপদ সংকেত’ সিনেমাটি প্রদর্শন করা হয়। পক্ষকালব্যাপী ওই প্রদর্শনীতে হুমায়ুন আহমেদের শ্রাবন মেঘেরদিন, দারুচিনি স্বীপ, ঘেটুপুত্র কমলা, শ্যামল ছায়া সহ ১৫টি সিনেমা প্রদর্শন করা হবে।
২৫ জুলাই ২০২৬
কোয়েলের পর দেব-রচনা-সায়নীসহ ১৯ তারকা সাংসদের পদত্যাগ
দৃষ্টি বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একসঙ্গে একাধিক তারকা সাংসদের পদত্যাগের খবর। টলিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী (দেব), অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষসহ মোট ১৯ জন সংসদ সদস্য রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। এমন একটি চিঠি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, একটি চিঠিতে এই ১৯ জন সাংসদের স্বাক্ষর রয়েছে বলে দাবি করা হয়েছে। তালিকায় শুধু টলিউড তারকারাই নন, সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানের নামও রয়েছে বলে জানা গেছে। তবে এই ‘গণপদত্যাগ’ নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিভ্রান্তি ও বিতর্ক। চিঠির তারিখ ও জমা দেওয়ার সময় নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। একটি পক্ষ দাবি করছে, চিঠিটি স্পিকারের দপ্তরে জমা দেওয়া হয়েছে আগেই। অন্যদিকে অন্য একটি পক্ষ এর আইনি বৈধতা ও তারিখ নিয়ে আপত্তি তুলেছে। সূত্র অনুযায়ী, চিঠির তারিখে অসঙ্গতি থাকায় বিষয়টি এখন আরও জটিল আকার ধারণ করেছে। একই সঙ্গে স্পিকারের দপ্তরে জমা দেওয়া নথি ও স্বাক্ষর যাচাই নিয়েও চলছে আলোচনা। এদিকে, ক্ষমতাসীন রাজনৈতিক শিবিরের দাবি, বিষয়টি এখনো যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা গ্রহণযোগ্য পদত্যাগপত্রের তথ্য নিশ্চিত করা হয়নি। সব মিলিয়ে দেব-রচনা-সায়নীসহ তারকা সাংসদদের ‘গণপদত্যাগ’ ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
১২ জুন ২০২৬
সামান্থার সঙ্গে প্রতারণা ও পর্নোসাইটে বিকৃত ছবি প্রচারের অভিযোগ
দৃষ্টি বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য নিজের নাম, ছবি ও ব্যক্তিগত পরিচয়ের অপব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এই অভিনেতা। নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিয়ে হয়েছিল ২০১৭ সালের ৭ অক্টোবর। চার বছরের দাম্পত্যজীবনের পর ২০২১ সালের ২ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তারা। বিবাহ বিচ্ছেদের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েন নাগা। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এমন কনটেন্ট ছড়ানো হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে, সামান্থার সঙ্গে প্রতারণা করেছেন নাগা চৈতন্য। এমনকি তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার অভিযোগও তোলা হচ্ছে। তবে অভিনেতার দাবি, এসব তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। নাগার পক্ষে আদালতে হাজির হয়ে আইনজীবী বৈভব গগ্গর বলেন, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনেতার নাম ও পরিচয় ব্যবহার করে তার বিরুদ্ধে আপত্তিকর ও বিকৃত তথ্য ছড়ানো হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে এবং অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। মামলাটির শুনানি করছেন বিচারপতি জ্যোতি সিং। আদালতে নাগার আইনজীবী দাবি করেন, কয়েকটি ওয়েবসাইট অভিনেতার নামকে অশালীন ও আপত্তিকর সার্চ টার্মের সঙ্গে যুক্ত করে নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া ও মানহানিকর তথ্যও প্রচার করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে পর্নোগ্রাফি-সংক্রান্ত কনটেন্টে নাগা চৈতন্যের ছবি ব্যবহারের অভিযোগও তোলা হয়েছে। আদালতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তার আইনজীবী। সামান্থার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ প্রসঙ্গে বৈভব গগ্গর বলেন, এটা একটা ট্রলের অংশমাত্র, কোনো ন্যায্য সমালোচনা নয়। তিনি আরও দাবি করেন, ডিপফেক প্রযুক্তি, ভয়েস ক্লোনিং সফটওয়্যার এবং অন্যান্য ডিজিটাল ম্যানিপুলেশন টুল ব্যবহার করে নাগা চৈতন্যকে ঘিরে ভুয়া অডিও-ভিডিও কনটেন্ট তৈরি করা হচ্ছে। এসব কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আদালতে নাগাকে নিয়ে তৈরি কয়েকটি মানহানিকর ইউটিউব ভিডিওর অংশও উপস্থাপন করা হয়েছে। তবে অভিযোগ ওঠার পর ইতোমধ্যে কিছু লিংক সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নাগা চৈতন্য। প্রযুক্তির অপব্যবহার ও ডিপফেক কনটেন্টের বিরুদ্ধে তাঁর এই আইনি পদক্ষেপ নতুন করে আলোচনা তৈরি করেছে।
০১ জুন ২০২৬
পাত্র খুঁজছেন বাঁধন
দৃষ্টি বিনোদন: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি মাল্টিমিডিয়া অনুষ্ঠানে প্রেম, বিয়ে এবং জীবনের নানা সময় ও অভিজ্ঞতা নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অনুষ্ঠানে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, নতুন সম্পর্ক বা বিয়ে নিয়ে কোনো ভাবনা আছে কি না? উত্তরে বাঁধন বলেন, তিনি বিয়ের কথা চিন্তা করছিলেন। তার মনে হয়েছিল বিয়ে করার মতো একজন মানুষ তিনি খুঁজেও পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কটি পরিণতি পায়নি। বাঁধনের উক্তি, ‘সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে আসলে ভেগে গেছে !’ এখন বিয়ের জন্য উপযুক্ত কাউকে পাচ্ছেন না বলেও জানান তিনি। তবে প্রেম করার মত আছে সেটি অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী। তার কথায়, ‘এখন বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে পাই নাই। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্র আসলেই গুরুত্বপূর্ণ।’ অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাঁধন বলেন, ‘বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।’ আলোচনায় তিনি বিভিন্ন অভিজ্ঞতা ও ঈদকে ঘিরে শৈশবের স্মৃতিও তুলে ধরেন। বাঁধন বলেন, ছোটবেলায় কো রবানির ঈদ ছিল অনেক আনন্দের। পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আনন্দমুখর সময় কাটানো। মুন্সীগঞ্জের শ্রীনগরের বা ড়িতে কাটানো ঈ দের সময় তাঁর আজও মনে জ্বলজ্বল করে। তবে সময়ের সাথে মানুষের অনুভূতি বদলে যায়, দায়িত্ববোধের জায়গাটি বেশি অনুভূত হয়। তারও ঠিক একই রকম হয়েছে। অতীতের আনন্দ এখন বিশেষ স্মৃতি। তিনি বলেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দের চেয়ে দায়িত্ববোধই বেশি অনুভূত হয়। আর রোজার ঈদের সবচেয়ে আনন্দের বিষয় ছিল সিনেমা হলে গিয়ে ছবি দেখা, যা এখনও আমার স্মৃতিতে বিশেষ জায়গা করে আছে।’
৩১ মে ২০২৬
এফডিসিতে বহিরাগতদের দাপট
দৃষ্টি বিনোদন: জাতীয় চলচ্চিত্র দিবসে প্রাণের টানে এফডিসিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ওমর সানী। শুক্রবার (৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এফডিসির পরিবেশ, বহিরাগতদের দৌরাত্ম্য এবং সিনিয়র শিল্পীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওমর সানী জানান, দীর্ঘ বিরতির পর জাতীয় চলচ্চিত্র দিবসে অংশ নিতে সকালে এফডিসিতে যান তিনি। সেখানে নিজের অভিনীত কালজয়ী সিনেমা ‘চাঁদের আলো’র ব্যানার দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিনি জানান, এমডির কক্ষে আলাপকালে হঠাৎ প্রযোজক ও নায়ক হেলাল খান-এর নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন লোক সেখানে প্রবেশ করেন। একটি কেপিআইভুক্ত স্থানে এমন গণজমায়েত ও শোডাউনকে ‘বিদঘুটে’ ও ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেন তিনি। এতে অপমানিত বোধ করে দ্রুত স্থান ত্যাগ করেন সানী। বর্তমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি তারেক রহমানের উদাহরণ দেন। সানী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এখন কোনো শোডাউন ছাড়াই সাধারণ মানুষের মতো চলছেন, যা পুরো দেশকে চমকে দিচ্ছে। অথচ চলচ্চিত্রের জায়গায় এখনো কেন দলীয় আবহে শোডাউন দেখা যাবে? এটা অত্যন্ত দৃষ্টিকটু। তিনি আরও বলেন, খেলোয়াড় ও শিল্পীদের পেশাদার জীবনে দলীয় প্রভাবমুক্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলচ্চিত্র দিবসে এমন বিশৃঙ্খলা দেখলে প্রধানমন্ত্রী নিজেও ‘মাইন্ড’ করবেন বলে মন্তব্য করেন তিনি। এফডিসির সামনের সারিতে প্রকৃত শিল্পীদের বদলে বহিরাগতদের ভিড় নিয়ে আক্ষেপ প্রকাশ করে ওমর সানী বলেন, শিবা সানু বারবার অনুরোধ করা সত্ত্বেও বহিরাগতরা সামনের কাতার দখল করে রেখেছিল। প্রকৃত শিল্পীদের সম্মান দেওয়ার পরিবর্তে তারা ছবি তোলা ও নিজেদের জাহির করার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। তিনি আরও জানান, চলচ্চিত্রের কিংবদন্তি উজ্জ্বল-সহ অনেক সিনিয়র শিল্পীর উপস্থিতি আশা করেছিলেন। কিন্তু কাউকেই দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসেন। ভিডিওর শেষে আবেগঘন কণ্ঠে ওমর সানী অনুরোধ করেন, চলচ্চিত্রের মানুষকে যেন তাদের মতো করে থাকতে দেওয়া হয়। তিনি বলেন, বাইরে থেকে এসে আমাদের খাবলিয়ে বা চিমটি কাটা ঠিক না। আমরা চলচ্চিত্রের মানুষ, দিনশেষে আমরা চলচ্চিত্রকেই ভালোবাসি। দয়া করে এখানে আর শোডাউন করার চেষ্টা করবেন না। ওমর সানীর এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে এফডিসির সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে হাতেগোনা কিছু পরিচালক ও শিল্পী ছাড়া তেমন পরিচিত মুখ দেখা যায়নি। শিল্পীদের প্রতিনিধি হিসেবে রোজিনা, পলি, সনি ও জয় চৌধুরী উপস্থিত ছিলেন। সাদামাটা আয়োজনে অনেকটাই তারকাশূন্য ছিল চলচ্চিত্র দিবস।
০৪ এপ্রিল ২০২৬
কিংবদন্তি অভিনেতা সোহেল রানা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন
দৃষ্টি বিনোদন: দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তার এই পোস্টের পর থেকেই চলচ্চিত্রাঙ্গন ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন। সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। তিনি সত্তর ও আশির দশকে অভিনয় ও প্রযোজনার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে ব্যাপক খ্যাতি অর্জন করেন। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রয়াত খ্যাতনামা পরিচালক চাষী নজরুল ইসলাম। পরবর্তীতে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই সিনেমায় ‘সোহেল রানা’ নাম ধারণ করে অভিনয় করেন, যা পরবর্তীতে তার স্থায়ী পরিচয়ে পরিণত হয়।
০৪ এপ্রিল ২০২৬
তেল সংগ্রহে ছুটির দিনেও পাম্পে দীর্ঘ লাইন
জ্বালানি তেল সংকটে দেশের বিভিন্ন স্থানে চরম ভোগান্তি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি ছুটির দিনেও রাজধানীসহ সারাদেশের মহাসড়ক ও জেলা শহরের পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না গ্রাহকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সবচেয়ে তীব্র চিত্র দেখা গেছে। সিদ্ধিরগঞ্জ ও কাঁচপুর এলাকায় অধিকাংশ পাম্পে অকটেন বিক্রি বন্ধ রয়েছে। কোনো কোনো পাম্পে টানা দুই সপ্তাহ ধরেও অকটেন নেই। সীমিত পরিসরে শুধু ডিজেল বিক্রি চলছে। ফলে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াচ্ছেন। রাজধানীতেও একই অবস্থা। বিজয় সরণি, আসাদগেট ও মিরপুর এলাকার বিভিন্ন পাম্পে সকাল থেকেই লম্বা সারি দেখা যায়। অনেক পাম্পে নির্দিষ্ট সময়ের আগে তেল বিক্রি বন্ধ রাখা হয়, আবার নির্ধারিত সময়েও সরবরাহ সীমিত থাকায় লাইনে দাঁড়িয়েও অনেককে ফিরতে হচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলার পর বিশ্ববাজারে জ্বালানির দাম হুহু করে বাড়তে থাকে। বিশেষ করে, জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালির চলাচল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম শত ডলার ছাড়িয়ে গেছে। বেড়েছে তরলকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। ইরান আক্রমণের পর গত এক মাসে ব্রেন্ট ক্রুডের দাম ৩১ শতাংশ এবং এলএনজির দাম ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর প্রভাব সরাসরি পড়েছে বাংলাদেশে। কারণ, বাংলাদেশ জ্বালানি তেল এবং এলএনজি দুটোই আন্তর্জাতিক বাজার থেকে কেনে। খুলনা, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করেছে। কোথাও ‘তেল নেই’ লিখে পাম্প বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও সীমিত সরবরাহে নিয়ন্ত্রণ রাখতে পুলিশ মোতায়েন করতে হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে তেল না পেয়ে উত্তেজিত জনতার হামলার ঘটনাও ঘটেছে। ভোগান্তির চিত্র সবচেয়ে করুণ হয়ে ওঠে দিনাজপুরে, যেখানে তেলের লাইনে দাঁড়িয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা ও শারীরিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে চিকিৎসকরা। পাম্প মালিকরা বলছেন, সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও চাহিদার তুলনায় কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ঘিরে আতঙ্কে অনেকেই প্রয়োজনের বেশি তেল কিনে মজুত করছেন, ফলে চাপ আরও বেড়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই অরাজকতা আরও বাড়বে এবং জ
২৬ মার্চ ২০২৬
ব্যক্তিগত বার্তার নিরাপত্তায় পরিবর্তন আনছে ইনস্টাগ্রাম
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বড় পরিবর্তন আসছে। আগামী মে মাস থেকে প্ল্যাটফর্মটি তাদের এনক্রিপ্টেড চ্যাট সুবিধা বন্ধ করে দিচ্ছে। ফলে অনেকের ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
২৫ মার্চ ২০২৬
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল বছরের সেরা থ্রিলার সিরিজ
এটি একটি ডেমো নিউজ। স্মার্ট নিউজ পোর্টালের লেআউট এবং ডিজাইন টেস্ট করার জন্য এই নিউজটি পাবলিশ করা হয়েছে। বিস্তারিত খবরের জন্য অনুগ্রহ করে অপেক্ষা করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
২২ মার্চ ২০২৬
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় এই নায়ক
এটি একটি ডেমো নিউজ। স্মার্ট নিউজ পোর্টালের লেআউট এবং ডিজাইন টেস্ট করার জন্য এই নিউজটি পাবলিশ করা হয়েছে। বিস্তারিত খবরের জন্য অনুগ্রহ করে অপেক্ষা করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
২২ মার্চ ২০২৬