কন্যা জায়মা রহমানকে নিয়ে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী

কন্যা জায়মা রহমানকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে আছেন। সঙ্গে আছেন ব্যারিস্টার জাইমা রহমান।
বিকেল ৪টায় জাতীয় স্টেডিয়ামে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ হয়। সাবেক ফুটবলারদের নিয়ে লাল দল ও সুবজ দল এই ম্যাচে লড়াই করছে। প্রধানমন্ত্রী ম্যাচের উদ্বোধন করেন এবং মাঠে গিয়ে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পুরো গ্যালারিতে দর্শকরা করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। পরে ভিআইপি লাউঞ্জে বসে প্রধানমন্ত্রী ফুটবল খেলা উপভোগ করেন।
এ সময়ে কন্যা জাইমা রহমান, বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সাংসদ রফিকুল আলম মজনু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী সচিব-২ আব্দুর রহমান সানি প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর

ঋণ বিতরণে এক হাজার কোটি টাকা পাচ্ছে বিএইচবিএফসি
২৬/০৩/২০২৬

স্বর্ণের দাম ভরিতে কমল ১৫ হাজার টাকা
২৬/০৩/২০২৬

ঈদের মাসে ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৮৩ কোটি ডলার
২৬/০৩/২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে জরুরি সহায়তার ঘোষণা এডিবির
২৬/০৩/২০২৬

ছুটি শেষে দর পতনে লেনদেন শুরু
২৬/০৩/২০২৬

টানা সাত দিন বন্ধের পর খুলল ব্যাংক
২৬/০৩/২০২৬