ইরানের সঙ্গে আমরা চুক্তি করতে চাই কিনা, নিশ্চিত নই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করতে যুক্তরাষ্ট্র আদৌ আগ্রহী কি না, সে বিষয়ে নিশ্চিত নই।
ইরান নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, ইরানিরা ভালো যোদ্ধা নয়, তবে তারা খুব দক্ষ আলোচক। ট্রাম্প আরও বলেন, ‘চুক্তির জন্য ইরানই অনুরোধ করছে, আমি না।’
গত শনিবার হরমুজ প্রণালি খোলার জন্য ৪৮ ঘন্টা সময় দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর গত সোমবার দুই দেশের আলোচনার কথা দাবি করেন ট্রাম্প এবং পাঁচ দিনের জন্য ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত করার ঘোষণা দেন তিনি।
ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও ইরানের সামরিক বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করছি। তারা পরাজিত হয়েছে; তারা ফিরে আসার চেষ্টা করছে না। তাদের এখন একটি চুক্তি করার সুযোগ আছে, কিন্তু সেটা তাদের ওপর নির্ভর করছে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের (ইরান) ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মজুত ধ্বংস করছি, তাদের প্রতিরক্ষা শিল্পের ঘাঁটি ধ্বংস করছি। আমরা তাদের নৌবাহিনী, বিমান বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করেছি এবং তাদের ক্ষেপণাত্রের একটি বড় অংশ এবং ৯০ শতাংশ লঞ্চার ধ্বংস করেছি।’
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘সময়ের চেয়ে অনেক এগিয়ে’ আছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান চার থেকে ছয় সপ্তাহ টিকে থাকবে বলে ধারণা করা হয়েছিল।
সম্পর্কিত খবর

শেষ বেলায় বাড়ল শেয়ারদর ও সূচক
২৬/০৩/২০২৬

তিন মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার
২৬/০৩/২০২৬

রাজস্ব আদায় ৭১ হাজার ৪৭২ কোটি টাকা কম
২৬/০৩/২০২৬

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে নিহত ১, আহত অনেকে
২৬/০৩/২০২৬

মঞ্চে-মনে জাগ্রত বাংলাদেশের শিল্পভাষ্য
২৬/০৩/২০২৬

চট্টলা এক্সপ্রেসে আগুনের সূত্রপাত পাওয়ার কার থেকে: রেল কর্মকর্তা
২৬/০৩/২০২৬