আজ-শুক্রবার ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৭

ঘাটাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

D
Dristy TVপ্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬ সকাল ০৬:৩৪
ঘাটাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর এক ছাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে ঘাটাইল উপজেলার রত্নাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকসেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ছাত্রীদ্বয় হচ্ছে- ঘাটাইল উপজেলার শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে তামান্না আক্তার ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে নিসা খাতুন।

স্থানীয়রা জানায়, তিনজন ছাত্রী একসঙ্গে মাদ্রাসার পাশের পুকুর পাড়ে খেলতে যায়। অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দুজনকে মৃত ও অপরজনকে জীবিত উদ্ধার করে। জীবিত উদ্ধার হওয়া ছাত্রীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকসেদুর রহমান জানান, দুই মাদ্রাসা ছাত্রী নিহত ও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। আশপাশে জলাধার থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আরো বেশি সচেতন হতে হবে।