রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬ | প্রিন্ট:
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত্যু

দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম তালুকদার (৪০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে যমুনাসেতু-টাঙ্গাইল- ঢাকা মহাসড়কে গোড়াই উড়াল সেতুর নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম তালুকদার লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নীট লিমিটেড কোম্পানিতে ইকোভিলে ভবনের ৫ম তলায় কোয়ালিটি সুপার ভাইজার হিসেবে কাজ করতেন।
নিহত রবিউল ইসলামের সহকর্মী সুপার ভাইজার শামীম হোসেন জানান, রবিউল চাকরির সুবাদে পরিবার নিয়ে গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। প্রতিদিনের ন্যায় দুপুরে বিরতি পেয়ে মোটরসাইকেল যোগে বাসায় খাবার খেতে যান। খাবার খেয়ে কর্মস্থলে ফেরার পথে ঢাকামুখী একটি ইটবোঝাই ট্রাক গোড়াই উড়াল সেতুর নিচে তার মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানায়ীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) সোহেল সারওয়ার বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: DristyTV
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ফোন: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩
ইমেইল: dristytvnews@gmail.com
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল :: প্রতিমন্ত্রী টুকু
২০/০৪/২০২৬

নববর্ষের জনসমাগমে হাম ছড়ানোর তীব্র ঝুঁকি
১৩/০৪/২০২৬

শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ
১২/০৪/২০২৬

ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন
১২/০৪/২০২৬

সমাজে সাংবাদিকদের অনেক দায়-দায়িত্ব রয়েছে :: বিচারপতি আব্দুল হাকিম
০৯/০৪/২০২৬

সাগর-রুনি হত্যার বিচারে কালক্ষেপণে ‘ডিপ স্টেট’ দায়ী
০৬/০৪/২০২৬
