বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩, ১৬ মহররম ১৪৪৮
DristyTV

টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

D
Dristy TVপ্রকাশ: ২ জুলাই, ২০২৬ দুপুর ০১:১৯
টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। বৃহস্পতিবার(২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে আয়োজিত জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় অন্যদের মধ্যে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. সেলিম মিঞা, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, জেলা কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও শিল্পীরা উপস্থিত ছিলেন।