সোমবার ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩, ২৪ জিলকদ ১৪৪৭
DristyTV

কৃষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

D
Dristy TVপ্রকাশ: ১১ মে, ২০২৬ দুপুর ০৩:২৪
কৃষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাসাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে এক কৃষককে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি লাভু মিয়া ওরফে লেবু মেলেটারীকে(৭৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। রোববার(১০ মে) মধ্যরাতে টাঙ্গাইল শহর থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে। সোমবার (১১ মে) দুপুরে বাসাইল থানা পুলিশের মাধ্যমে তাকে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত লেবু মেলেটারী উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদারবাড়ির বাসিন্দা।

জানা যায়, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে আনছার মিয়া তার বাড়ির পাশের সবজি ক্ষেতের আইল কাটছিলেন। খবর পেয়ে লেবু মেলেটারী সেখানে গিয়ে আনছার মিয়াকে গালিগালাজ করেন। সে সময় আনছার মিয়ার স্ত্রী এগিয়ে গেলে তাকেও গালিগালাজ করা হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে আনছার মিয়াকে মারধর করেন লেবু মেলেটারী। আনছার মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী জরিনা বেগম বাদি হয়ে ২ ফেব্রুয়ারি লেবু মেলেটারীকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর কবির জানান, হত্যা মামলার আসামি লাবু মিয়াকে র‍্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কৃষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার | DristyTV