রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬ | প্রিন্ট:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার ও প্রক্টরসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষক গণ উপস্থিত ছিলেন।
‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে (কুমুদিনী সরকারি কলেজ ও সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ সহ) মোট ১০ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী আবেদন করেন।
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে 'এ' ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
প্রকাশক: DristyTV
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ফোন: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩
ইমেইল: dristytvnews@gmail.com
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র
০৮/০৭/২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
০৬/০৭/২০২৬

টাঙ্গাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছে সাড়ে ৩২ হাজার শিক্ষার্থী
০২/০৭/২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে এআই গবেষণা বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত
২৮/০৬/২০২৬

শিশুদের ফল চেনা ও পুষ্টির খোঁজে ফল উৎসব
২৬/০৬/২০২৬

বিষাক্ত পানি পানে ৩২ শিক্ষার্থী অসুস্থ
২৩/০৬/২০২৬
