রবিবার ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩, ১২ মহররম ১৪৪৮
DristyTV

ভাসানী বিশ্ববিদ্যালয়ে এআই গবেষণা বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

D
Dristy TVপ্রকাশ: ২৮ জুন, ২০২৬ দুপুর ১২:৪৫
ভাসানী বিশ্ববিদ্যালয়ে এআই গবেষণা বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাইবার সেন্টারের আয়োজনে ‘International Symposium in AI Research and Graduate Scholarship Pathway (AIRGSP)’ অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৮ জুন) আইসিটি বিভাগের সেমিনার গ্যালারীতে অনুষ্ঠিত সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম।

সাইবার সেন্টারের পরিচালক প্রফেসর ড. জিয়াউর রহমানেসর সভাপতিত্বে অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে টিনিসি স্টেট ইউনিভার্সিটির(নাশভিল, ইউএসএ) শিক্ষক ড. রুহুল আমিন এবং টেকনিক্যাল টক হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটির মি. মাহমুদুজ্জামান বক্তব্য রাখেন।

প্রধান অতিথি প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানের দিক দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় অনেক উপরে যাচ্ছে, আরও উপরে যেতে হবে- সেটা নির্ভর করছে তোমাদের উপর। বিদেশ যাওয়া বা পড়ালেখা করাটা কঠিন কাজ নয়, এজন্য শর্তগুলো সম্পন্ন করতে হবে। তোমাদের পরিষ্কার লক্ষ্য থাকতে হবে তোমরা কী হতে চাও? এ জন্য ঐকান্তিক প্রচেষ্টাও চালাতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম, আইসিটি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনির মোর্শেদ, রেজিস্ট্রার ড. সাজ্জাদ ওয়াহিদসহ বিশ্ববিদ্যালয়ের বিভন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।