রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ২ মে, ২০২৬ | প্রিন্ট:
ব্যাটিং ধসে ১০২ রানে অলআউট বাংলাদেশ

দৃষ্টি স্পোর্টস:
বৃষ্টি থামলেও মিরপুরে বাংলাদেশের ‘উইকেট বৃষ্টি’ যেন থামার নাম নেই। যখন থামল ততক্ষণে অলআউট বাংলাদেশ। বৃষ্টির কারণে ওভার ১৫-তে নেমে এলেও ৪ বল বাকি থাকতেই শেষ বাংলাদেশ। তাতে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে লক্ষ্যটাও বড় দেওয়া হলো না।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ১০২ রানে থেমেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন তাওহিদ হৃদয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বৃষ্টির আগে-পরে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে এতটাই নিয়মিত উইকেট হারিয়েছে যে সর্বোচ্চ জুটিটা ত্রিশের ঘরও পার হতে পারেনি। চতুর্থ উইকেটে সর্বোচ্চ ২৮ রানের জুটিটা গড়েন লিটন-হৃদয়।
বৃষ্টিতে খেলার থামার সময় ৬.৪ বলে ৩ উইকেট হারিয়ে ৫০ রান করেছিল বাংলাদেশ। সেখান থেকে শেষ ৭ উইকেট হারিয়েছে মাত্র ৫২ রানে। এতটাই ব্যাটিং ধস হয়েছে বাংলাদেশের ইনিংসে মাত্র তিনজন ব্যাটার দুই অংকের ঘর স্পর্শ করতে পেরেছেন।
সর্বোচ্চ রান করা হৃদয়ের বাদে বাকি দুজন হচ্ছেন লিটন (২৬) ও সাইফ হাসান (১৬)। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জশ ক্লার্কসন।
প্রকাশক: ডেমো নেম
সম্পর্কিত খবর

কিশোর গ্যাংয়ের আঁতুড়ঘর সমাচার
০২/০৫/২০২৬

আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
০২/০৫/২০২৬

পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা
০২/০৫/২০২৬

ভোটের কালি না শুকাতেই বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে :: প্রতিমন্ত্রী টুকু
০২/০৫/২০২৬

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
০১/০৫/২০২৬

খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমার মঙ্গল শোভাযাত্রা
০১/০৫/২০২৬
