রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ১ মে, ২০২৬ | প্রিন্ট:
খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমার মঙ্গল শোভাযাত্রা

দৃষ্টি রিপোর্ট:
ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ, এই ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে ধর্মীয় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে সর্বজনীন বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটি ও বৌদ্ধ মৈত্রী কল্যাণ সংঘ। শুক্রবার (১ মে) সকালে পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদ কার্যালয় মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন খবং পড়িয়া দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির ভান্তে।
শোভাযাত্রাটি সেখান থেকে শুরু হয়ে কোর্ট বিল্ডিং ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে মহাজন পাড়া জনবল বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসহ হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।
পরে জনবল বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে দেশ, জাতি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিখার দান, স্বধর্ম শ্রবণ ও পিণ্ডদানসহ নানা আচার পালন করা হয়।
উল্লেখ্য, এই পূর্ণিমা তিথিতে ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ সংঘটিত হওয়ায় দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতিবছরই এটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।
প্রকাশক: ডেমো নেম
সম্পর্কিত খবর

মে দিবস এখনও চেনেনা উপকূলের জেলেরা
০১/০৫/২০২৬

মহান মে দিবস আজ
০১/০৫/২০২৬

অবশেষে কালিহাতী উপজেলা প্রকৌশলী আরিফ পদ ছাড়লেন
৩০/০৪/২০২৬

টাঙ্গাইল মেডিকেলে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু
৩০/০৪/২০২৬

পথচারীদের তৃষ্ণা নিবারণে ‘সবুজ পৃথিবী’র টিউবওয়েল স্থাপন
২৮/০৪/২০২৬

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
২৮/০৪/২০২৬
