টাঙ্গাইল মেডিকেলে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু

দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে মিজানুর রহমান(৬৫) নামে এক রোগীর মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের বাসিন্দা। তিনি ডায়াবেটিসজনিত সমস্যার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, হাসপাতলের ৯ম তলায় চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেনের সিলিন্ডারটি তার বেডের কিনারায় ঝুঁলিয়ে দেওয়া হয়। এ সময় নিচতলা থেকে লিফট ৯ম তলায় পৌঁছলে রোগী ও স্বজনরা বের হয়ে যাওয়ার সময় অরক্ষিত অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে ধাক্কা ধাক্কা লাগে। এতে অক্সিজেন সিলিন্ডারটি রোগী মিজানুরের মাথায় পড়ে তিনি গুরুতর অঅহত হন। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিরাপত্তার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সহকারী রেজিস্টার (মেডিসিন) ডা. বুলবুল আহমেদ জানান, রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এটি একটি দুর্ঘটনা। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল না। লিফটে নেওয়ার সময় অনাকাক্সিক্ষতভাবে দুর্ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু জানান, ঘটনাটি যেভাবে ঘটেছে এটি সম্পূর্ণ অব্যবস্থাপনা। তারপরও এ বিষয়টি নিয়ে আমরা একটি তদন্ত কমিটি করব। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর

অবশেষে কালিহাতী উপজেলা প্রকৌশলী আরিফ পদ ছাড়লেন
৩০/০৪/২০২৬

পথচারীদের তৃষ্ণা নিবারণে ‘সবুজ পৃথিবী’র টিউবওয়েল স্থাপন
২৮/০৪/২০২৬

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
২৮/০৪/২০২৬

পরিমাপে জ্বালানি তেল কম :: জরিমানা ৫০ হাজার
২৮/০৪/২০২৬

কুকুরের কামড়ে ৯ শিশুসহ ৫৪ জন আহত
২৭/০৪/২০২৬

অবৈধ বালু উত্তোলনকারীদের ড্রেজার ধ্বংস
২৭/০৪/২০২৬
