টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

দৃষ্টি নিউজ:
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) র্যালি ও আলেঅচনাসভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
টাঙ্গাইলের জেলা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে আদালত অঙ্গনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জজ আদালতের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আবদুল মজিদ, ল্যান্ড সার্ভের আপিল ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মোশারফ হোসাইন, পারিবারিক আদালতের বিচারক বেগম ফাতেমা জাহান স্বর্ণা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন এফএম মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, জেলা লিগাল এইড অফিসার মিনহাজ উদ্দিন ফরাজি, আইনজীবী সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম এবং আদালতের সরকারি কৌশলী শফিকুল ইসলাম রিপন প্রমুখ ।
সভায় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পর্কিত খবর

পথচারীদের তৃষ্ণা নিবারণে ‘সবুজ পৃথিবী’র টিউবওয়েল স্থাপন
২৮/০৪/২০২৬

পরিমাপে জ্বালানি তেল কম :: জরিমানা ৫০ হাজার
২৮/০৪/২০২৬

কুকুরের কামড়ে ৯ শিশুসহ ৫৪ জন আহত
২৭/০৪/২০২৬

অবৈধ বালু উত্তোলনকারীদের ড্রেজার ধ্বংস
২৭/০৪/২০২৬

টাঙ্গাইলের ১২২ প্রতিষ্ঠান ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ
২৭/০৪/২০২৬

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় শত বিঘা জমির ধান-খর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি
২৭/০৪/২০২৬
